বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস (২য় খণ্ড)

Authors

ডক্টর এম. এ. রহিম
মোহাম্মদ আসাদুজ্জামান
ফজলে রাব্বি

Synopsis

ইতিহাস যেমন সর্বব্যাপক একটি বিষয়, তেমনি তা রচনা ও প্রকাশের ক্ষেত্রেও রয়েছে ভিন্ন দৃষ্টিভঙ্গি। ‘রাজন্যবর্গের কালানুক্রম, যুদ্ধবিগ্রহ এবং অভিজাতদের ক্রিয়াকর্মের বর্ণনাই যে কেবল ইতিহাস নয়' এমন ধারণা ও দাবি খুব বেশি পুরাতন নয়। এই পরিপ্রেক্ষিতে রচিত ইতিহাস গ্রন্থের সংখ্যাও অপর্যাপ্ত। ডক্টর এম. এ. রহিম যখন দুই খণ্ডে Social Cultural History of Bengal রচনার কাজে প্রবৃত্ত হন, তখন এই ধরনের রচনা ছিল বিরল। মুসলিম শাসন আমলে বাংলার মুসলমান সমাজের আচার, ক্রিয়াকর্ম তথা সামাজিক জীবন ও অগ্রগতির ধারা নিরীক্ষণের প্রাথমিক উদ্দেশ্য থেকে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস গ্রন্থ (২য় খণ্ড) রচিত। বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কালপর্বে (১২০৩-১৫৭৬) বিদ্যমান সকল ধর্ম-সম্প্রদায়ের সামাজিক জীবন ও সংস্কৃতি, তাদের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাতের আনুপূর্বিক এবং দালিলিক চিত্র এতে সুস্পষ্ট হয়েছে। বাংলা একাডেমির গুরুত্বপূর্ণ প্রকাশনা বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস (২য় খণ্ড) একটি আকর গ্রন্থের মর্যাদা লাভ করেছে। আশা করা যায়, শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস অনুরাগী পাঠকেরা উপকৃত হবেন।

book7

Published

August 1, 2024