জাপানি শিশু গল্পগুচ্ছ
Synopsis
বাংলাদেশের সাহিত্য গবেষণায় শিশুসাহিত্যের প্রসঙ্গ খুব উজ্জ্বল নয়। শিশুসাহিত্যভাবনা নিয়ে কিছু কাজ পূর্বে হলেও তাতে যথাযথ গবেষণারীতি-পদ্ধতি অনুসৃত হয়নি। গবেষক বর্তমান পাণ্ডুলিপিতে এ বিষয়ে আন্তরিক হওয়ার চেষ্টা করেছেন। দেশে বা বিদেশে রুচিশীল নাগরিক গঠন ও মননশীল, সৃষ্টিশীল মানুষ হিসেবে বেড়ে ওঠার ক্ষেত্রে সাহিত্য- ইতিহাসযোগের বিকল্প নেই। সাহিত্য আনন্দযোগ মানুষকে শুধু আনন্দ ও মনোরঞ্জনে ভাসায় না; তাকে একজন সত্যসন্ধানী, সমাজহিতৈষী, বিবেচক ও উদারপন্থি মানুষ হিসেবেও গড়ে তোলে। এই চেতনার জগ্রিত বাণী প্রথমেই শিশুদের কর্ণকুহরে প্রবেশ করানো প্রয়োজন। শিশুরা উন্নত জীবন ও সাহিত্যযোগে বেড়ে না উঠলে জাতি আলোকিত মানুষ পাবে না। সেদিক বিবেচনায় শিশুদের ভুবন, মনন জানতে এ গবেষণাকর্মটির মূল্য নেহায়েত কম নয়। সে ক্ষেত্রে শিশুসাহিত্য রচনায়, বাংলা ভাষায় জ্ঞানচর্চায় গবেষণাকর্মটি বেশ অবদান রাখবে বলে মনে করি।