জীবন বাঁচাতে প্রাথমিক চিকিৎসা
Synopsis
জীবন বাঁচাতে প্রাথমিক চিকিৎসা হাফিজ উদ্দীন আহমদ জীবন বাঁচাতে প্রাথমিক চিকিৎসা হাফিজ উদ্দীন আহমদ প্রচ্ছদশিল্পী : উৎপল দাস মূল্য : ২২০.০০ (দুইশত বিশ) টাকা পৃষ্ঠা সংখ্যা : ১০৩ প্রকাশকাল : নভেম্বর ২০২৫ বাংলা, একাডেমি বাংলা একাডেমি জীবনে কে না বাঁচতে চায়? একমুহূর্তের সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। অনাকাঙ্ক্ষিত মুহূর্ত মানুষের জীবনে যে-কোনো সময়ে আসতে পারে। আর তাই অল্প সময়ে দ্রুত, সঠিক ও সচেতন পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রাথমিক চিকিৎসা হলো আমাদের হাতে থাকা সময়ের মধ্যে প্রথম পদক্ষেপ, যা মানুষের জীবনকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনতে পারে। ‘জীবন বাঁচাতে প্রাথমিক চিকিৎসা' বইয়ে বর্ণিত হয়েছে জীবন রক্ষায় সহায়ক বিষয়সমূহ যেমন-রক্তক্ষরণ থামানোর সহজ কৌশল, শ্বাসপ্রশ্বাস স্থিতিশীল রাখার দক্ষতা এবং পোড়া ও ক্ষতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার উপায়। জরুরি পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর সাহস, অন্যের জীবন বাঁচানোর মানবিক দায়বদ্ধতা এবং চিকিৎসা পাওয়ার আগ পর্যন্ত সময়টুকুকে আরও নিরাপদ করে তোলাই প্রাথমিক চিকিৎসার মূল লক্ষ্য। ঘরে-পথে, কর্মক্ষেত্রে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে একমুহূর্তের সচেতনতা ফিরিয়ে দিতে পারে একটি জীবন, বদলে দিতে পারে একটি ভবিষ্যৎ।