মুক্তিযুদ্ধে নারী : সাহসের প্রতিচ্ছবি
Synopsis
ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন পর্যন্ত প্রতিটি আন্দোলন ও সংগ্রামে পুরুষের পাশাপাশি বাংলার নারীসমাজ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। নারীরা তাঁদের স্বামী, সন্তান ও আত্মীয়স্বজনকে উদ্বুদ্ধ করেছে। নিজেদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে তাঁরা পুরুষদের সঙ্গে সম্মিলিতভাবে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছে। অনেক নারী অস্ত্র হাতে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যোগদান করে। সম্মুখ যুদ্ধের পাশাপাশি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে, যুদ্ধের প্রয়োজনে তথ্য সংগ্রহ, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে নানা পরিবেশনা, সভাসেমিনার, জনসংযোগ, মুক্তিযুদ্ধের জন্য অর্থসংগ্রহ এমন নানা ঝুকিপূর্ণ কাজে বাংলাদেশের নারীরা দেশের অভ্যন্তরে ও বিশ্বের নানা দেশে ভূমিকা রেখেছেন। আর এসকল নারীদের ত্যাগ আর কঠোর পরিশ্রমের বিনিময়ে এদেশের মানুষ পেয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ বাংলাদেশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যে-সকল নারী দেশের স্বাধীনতার জন্য অসামান্য অবদান রেখেছে তাঁদের বীরত্বের কাহিনি তুলে ধরা হয়েছে এই গ্রন্থে।