মধুসূদন সমালোচনার ধারা

Authors

সুকুমার রায়

Synopsis

বাংলা সাহিত্যের আধুনিকতার জনক ও নবজাগরণের অন্যতম পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদনের সাহিত্য বিষয়ে ব্যাপক গবেষণা সত্ত্বেও তাঁর সাহিত্যসম্ভার নিয়ে বাঙালি ও অবাঙালিদের আগ্রহ কিঞ্চিৎ কমেনি, বরং বেড়েছে। বোদ্ধামহলে সদাই তাঁর সাহিত্যকর্ম পাঠের পাশাপাশি নানামাত্রিক গবেষণা, সমালোচনা, পর্যালোচনা ও অনুসন্ধান চলমান রয়েছে। মধুসূদন চর্চার গতি-প্রকৃতি এবং নিত্য চলমান সাহিত্যিক অভিযাত্রার মূল্যায়ন ধৃত হয়েছে ‘মধুসূদন সমালোচনার ধারা' গ্রন্থটিতে। এই গ্রন্থে লেখক মধুসূদন দত্তের সমালোচকদের জন্য সমালোচনার এক নতুন দিগন্ত তুলে ধরেছেন কৌতূহলী ও বিশ্লেষণী ভঙ্গিতে। মধুসূদনের সৃষ্টিকর্মের বিচিত্রময় সমালোচনা তথা ব্যাখ্যা-বিশ্লেষণের যে ঐতিহ্য ও ধারা সৃষ্টি হয়েছে তারই প্রামাণ্য সংকলন ও পর্যালোচনার লক্ষ্যে গবেষক এই গ্রন্থের অবতারণা করেছেন। গ্রন্থটি মাইকেল মধুসূদন দত্তের উৎসুক পাঠক, গবেষক ও বিদ্বৎ সমাজের তৃষ্ণা মেটাতে অনন্য ভূমিকা রাখবে-এ আমাদের দৃঢ় বিশ্বাস।

book2

Published

February 1, 2026