রবীন্দ্রবাক্যে

Authors

মুহাম্মদ হাবিবুর রহমান

Synopsis

রবীন্দ্রনাধের রচনাসম্ভার বিপুল। বিষয়-বৈচিত্র্যে ও ভাবব্যঞ্জনায় তা নানামাত্রিক। তাঁর গান ও কবিতার সাথে সকলের পরিচয় থাকলেও প্রবন্ধের সঙ্গে ততটা নয়। অথচ তাঁর প্রবন্ধের বিস্ময়কর বাঁধুনি ও চিত্তাকর্ষক প্রসঙ্গান্তর শিল্প-সাহিত্য-দর্শনের অমূল্য সম্পদ।

রবীন্দ্রনাথ নিজে তাঁর জীবন ও রচনার ব্যাখ্যা দিয়েছেন। কোনো কোনো বিষয়ে মতান্তরও ব্যক্ত করেছেন। এই গ্রন্থে সেই ব্যাখ্যার নানামাত্রিক আলোচনা তুলে ধরার মধ্য দিয়ে বিন্যাসগত ঐক্য ও বহুমাত্রিকতা প্রকাশ পেয়েছে। নিঃসন্দেহে রবীন্দ্র- জীবনের ও রচনার একটা বর্ণনানুক্রমিক বৃহৎ সংকলন এটি। ইতিপূর্বে প্রকাশিত লেখকের এতদ্বিষয়ক তিনটি গ্রন্থের একত্র সংকলন রবীন্দ্রবাক্যে রবীন্দ্ররচনার অনুসন্ধিৎসু পাঠকের চাহিদা অনেকটা পূরণ করবে।

cover

Published

June 30, 2013