অশ্বিনীকুমার সরকার

Authors

বিষ্ণুপদ বাগচী

Synopsis

লোককবি অশ্বিনীকুমার সরকার মতুয়া সাহিত্যের একজন প্রধান গীতিকার হিসেবে সুখ্যাত। শ্রীশ্রীহরিসংগীত' শীর্ষক গ্রন্থে তাঁর যেসব গান সংকলিত হয়েছে তার সুরবিন্যাস ও ভাববস্তু বাংলা সংগীত-ঐতিহ্যে স্বাতন্ত্র্যবৈশিষ্ট্যে উজ্জ্বল। অশ্বিনীকুমারের সৃষ্টিকর্মে তাঁর কাব্যপ্রতিভা, সৃজনক্ষমতা, চিন্তাদর্শন ও জীবনবীক্ষার পরিচয় মেলে। এজন্য মতুয়া-সমাজে তিনি বিশেষভাবে স্মরিত ও বরিত হন। অশ্বিনীকুমারের জীবনের নানাবিধ দিক, শিল্পীজীবন, চরিত্রবৈশিষ্ট্য, সংগীতের শিল্পমূল্য, রচনা-নিদর্শন প্রভৃতির মধ্যদিয়ে জীবনীকার পারঙ্গমতার সঙ্গে এক মহৎশিল্পীর ছবি এঁকেছেন। অনুপম এই জীবনীগ্রন্থ সর্বস্তরের পাঠকের কাছে সমাদৃত হবে-এ আমাদের দৃঢ় বিশ্বাস।

Book

Published

February 1, 2026